দেবহাটার টাউনশ্রীপুরে জনগণের সম্মেলন অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় টাউনশ্রীপুরে জনগনের সম্মেলন নামক দু’দিন ব্যাপি কর্মসূচির উদ্বোধন হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এপি ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইউএসএ মিশেল রিকস, ন্যাশনাল অফিসের সিএসপি ম্যানেজার চৌধুরী তাসফিকুর রহমান, আরইডি লিমা হান্না ডারিং, এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস, ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়াম্যান সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, ডিআরআরএ’র এডিএম জিএম আনজির হোসেন, অনিক ফাউন্ডেশন ও ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক মেহের আলী, সাস’র উপজেলা ম্যানেজার শামিম হোসেন, ব্রেকিং দ্যা সাইলেন্স’র সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply