ঢাকাSunday , 28 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

admin ঢাকা
আপডেট: 28 April 2019, 21:53

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গ্রাম আদালতের বিচার পক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ওয়েভ ফাউন্ডেশন’র সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায় প্রকল্প) ও স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ। দিনব্যাপী কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দসহ প্রকল্পের জেলা সমন্বয়কারী, উপজেলা সমন্বয়কারী ও ভিসিএবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *