ঢাকাSunday , 28 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কমিউনিটি ক্লিনিক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 28 April 2019, 20:54

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল ১১টায় নাজিরের ঘের কমিউনিটি ক্লিনিকের আয়োজনে র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় নাজিরের ঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্লিনিক পরিচালনা কমিটির উপদেষ্টা জাকিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু।
ক্লিনিকের সিএইসসিপি গোলাম মহিউদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আলী, সুজয় মন্ডল, প্রতাপ কুমার মন্ডলসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *