ঢাকাSunday , 28 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ: জয় পেয়েছে সুন্দরবন ক্রিকেট একাডেমি, পূর্বাচল, কামালনগর ও বলাকা ক্রীড়া চক্র

admin ঢাকা
আপডেট: 28 April 2019, 20:53

রাইয়ান সাকিল: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগে রোববারের খেলায় জয় পেয়েছে সুন্দরবন ক্রিকেট একাডেমি, পূর্বাচল ক্লাব, কামালনগর ক্রিকেট ক্লাব ও বলাকা ক্রীড়া চক্র।
রোববার (২৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করেছে সুন্দরবন ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাটিংয়ে নেমে সুন্দরবন ক্রিকেট একাডেমির দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সুন্দরবন ক্রিকেট একাডেমি।
একই ভেন্যুতে দুপুরে আশাশুনি উপজেলা ক্রীড়া সংস্থাকে ৬ উইকেটে হারিয়েছে পূর্বাচল ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে আশাশুনি উপজেলা ক্রীড়া সংস্থা। জবাবে দুর্দান্ত শুরু করে পূর্বাচল ক্লাবের ব্যাটসম্যানরা। ১১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান করে তারা। ফলে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পূর্বাচল ক্লাব।
অপরদিকে, সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং এরিয়ান্স ক্লাবের বিরুদ্ধে ৮৬ রানে জয় পেয়েছে কামালনগর ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করে কামালনগর ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে কামালনগর ক্রিকেট ক্লাব। কামালনগর ক্রিকেট ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন রুমন। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ইয়ং এরিয়ান্স ক্লাব। ফলে ৮৬ রানে জয় পায় কামালনগর ক্রিকেট ক্লাব।
একই মাঠে দুপুরে দুর্বার সংঘের বিপক্ষে ৪৯ রানে জয় পেয়েছে বলাকা ক্রীড়া চক্র। টস জিতে ব্যাটিয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বলাকা ক্রীড়া চক্র। ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি দুর্বার সংঘের ব্যাটসম্যানরা। ১৩৩ রানে গুটিয়ে যায় দুর্বার সংঘ। এতে ৪৯ রানে জয় তুলে নেয় বলাকা ক্রীড়া চক্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *