সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): আর্থিক ব্যাপারে কোন ভাল সুযোগ আসতে পারে। আজ সারা দিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। স্ত্রীর জন্য বিশেষ কোন কাজের সুযোগ পাবেন।
মিথুন (২১ মে – ২০ জুন): বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): কোন খারাপ লোকের জন্য বদনাম বাড়তে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): আজ চুরি থেকে একটু সাবধান থাকুন। আজ সারা দিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোন সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): সকালের দিকে পিতার শরীরের জন্য কিছু খরচ হতে পারে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ ব্যবসায় লাভ থাকলেও অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের কোন কিছু নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): আজ আধ্যাত্মিক কোন কিছু প্রচার করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কোন কাজ ভেস্তে যেতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন।

Leave a Reply