ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাঁচড়ায় সন্ত্রাসী হামলায় আহত ২

admin ঢাকা
আপডেট: 27 April 2019, 22:00

যশোর প্রতিনিধি: যশোরে প্রতিপক্ষের হামলায় দু’জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সদর চাঁচড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল কাশেম (৫০) ও আব্দুর আলীর ছেলে সোহাগ হোসেন (২৫)।
আহত সোহাগ জানান, তেঁতুলিয়া বাঘেরহাট বাজারে তাদের মুদি দোকান রয়েছে। বাজার থেকে প্রতিদিন দোকান প্রতি ২০ টাকা আদায় করে স্থানীয় খালেক সিন্ডিকেট। শুক্রবার রাত সাড়ে ৮টায় খালের নেতৃত্বে হালিম, সাইদ, মাসুদ, খাইরুল, বাবু, আনুসহ ১০-১২ জন বাজারে দোকান থেকে টাকা উত্তোলন করতে আসে। প্রতিদিন ২০ টাকা করে আদায় করলেও ঘটনার দিন দোকান প্রতি ৪০ টাকা করে দাবি করে। আব্দুল কাশেম ও সোহাগ হোসেন টাকা দিতে অস্বীকার করলে দৃর্বৃত্তরা তাদের পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *