ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 27 April 2019, 21:59

ডেস্ক রিপোর্ট: আগামী অর্থবছরের জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডিআরএম এর জেলা সভাপতি দিলীপ দাশ। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে, বিডিআরএম ও নাগরিক উদ্যোগ ঢাকার সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস, তালা উপজেলা সভাপতি স্বরস্বতী রানী দাস, সাধারণ সম্পাদক প্রবীর দাস, জেলা সাধারণ সম্পাদক দুলাল দাস। উপস্থিত দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা সামাজিক বৈষম্যের কথা তুলে ধরেন এবং আগামী বাজেটে ২০০ কোটি টাকা বৃদ্ধির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *