ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 27 April 2019, 21:58

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গরুর মাংস, সেন্ডেল, পাতার বিড়ি, হরলিক্স, গুড়ো দুধ, কমপ্লেন দুধ ও চা পাতা জব্দ করেছে। শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া থেকে ১ হাজার ২শত টাকার তিন বোতল ভারতীয় ফেনসিডিলসহ নাহিদ হাসান (৩০) নামে একজনকে আটক করে। এছাড়াও শনিবার সকাল ৭টায় একই বিওপি’র সদস্যরা ভোমরা বাঁশকল পাঁকা রাস্তা থেকে পাঁচ কৌটা ভারতীয় হরলিক্স, ৬ কৌটা ভারতীয় কমপ্লেন দুধ এবং ৪শ ৫০ টাকার ভারতীয় গুড়ো দুধের কৌটা জব্দ করে।
শনিবার সকাল সাড়ে ৭টায় বাশকল চেকপোস্টের সদস্যরা আলিপুর রাস্তা থেকে ৯ হাজার ৬শ টাকার ২৪ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।
সকাল সাড়ে ৬টায় মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ১২০ কেজি ভারতীয় চা পাতা আটক করে। অন্যদিকে একই বিওপি’র সদস্যরা ভাদিয়ালী পাঁকা রাস্তা থেকে ২৫ হাজার টাকার ৫০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে।
দুপুর সাড়ে ১২টায় হিজলদী বিওপি’র সদস্যরা তালতলা থেকে ১০ হাজার ৮শ টি ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *