ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযোদ্ধা সন্তান কৃষ্ণপদ ঘোষের দুটি কিডনীই নষ্ট, সাহায্যের আহবান

admin
April 27, 2019 9:55 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটার মুক্তিযোদ্ধার সন্তান কৃষ্ণপদ ঘোষের দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। তাকে বাচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আহবান জানিয়েছেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ঘোষ।
উপজেলার কোঁড়া গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ জানান, তার বড় ছেলে কৃষ্ণপদ ঘোষ দীর্ঘ ১০ বছরের মতো আহছানিয়া মিশনে চাকরী করে বর্তমানে বাড়িতে আছে। গত কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা গাজী মেডিকেল হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ভারতের আনন্দলোক হাসপাতাল ও কলকাতা পিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পান্ডের কাছে সকল পরীক্ষা নিরীক্ষা করানোর পরে তার ছেলের দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে বলে তাদের জানানো হয়।
মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ঘোষ আরও জানান, বর্তমানে তার ছেলেকে ডায়ালাইসিস দিতে হচ্ছে এবং তাকে বাঁচাতে অন্তত একটি কিডনী প্রতিস্থাপন করতে হবে। ছেলের চিকিৎসা বা কিডনী লাগানোর জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা তার পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে তার ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সমাজের সকলের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা কৃষ্ণপদ ঘোষ, সোনালী ব্যাংক, দেবহাটা, সাতক্ষীরা শাখার সঞ্চয়ী হিসাব নং- ২০৩১১২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।