কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে টেলিভিশন দেখার সময় ডিস লাইনের জ্যাকে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সৌমজিৎ সরকার নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সম্ভু সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা মিলন কুমার ঘোষাল জানান, শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে সৌমজিৎ সরকার টেলিভিশন দেখার সময় অজ্ঞাত কারণে ডিস লাইনের জ্যাকে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সৌমজিৎ সরকার গতবছর উপজেলার শ্রীকলা প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।
এ বিষয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply