ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে এম এম কলেজে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

admin ঢাকা
আপডেট: 27 April 2019, 21:47

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিনসহ আট ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে যশোর সরকারি এমএম কলেজে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেনের নেতৃত্বে প্রথমে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সজিবুর রহমান সজীব, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, এমএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তরুণ, পুরাতন হল শাখা ছাত্রলীগের সভাপতি রাসেল পারভেজ, এমএম কলেজ ছাত্রলীগের নেতা শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এসময় দ্রুত বহিস্কৃত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *