ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ

admin
April 27, 2019 9:47 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোর শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয় নারী-পুরুষ-শিশুরা অভিযুক্ত যৌনপীড়ক বাবু নামে এক তরুণের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেছে। ধর্ষণ চেষ্টাকারী বাবু ধর্মতলা রেললাইন এলাকার শহিদুল ইসলাম জুম্মানের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং জিজ্ঞাসাবাদের জন্যে অভিযুক্ত বাবুর মা ফুলমতিকে থানায় নিয়ে যায়।
শিশুটির মা জানান, তারা ধর্মতলা রেললাইন এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। বাড়িওয়ালার ভাগ্নে ইজিবাইক চালক বাবু (২০) তার মেয়েকে যৌনপীড়ন করেছে। শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল মেয়েটি। ওইসময় বাবু তাকে চকলেট, কেক ইত্যাদি দেওয়ার কথা বলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর মুখ চেপে ধরে ধর্ষণ করার সময় মেয়েটি চিৎকার দিলে বাবু পালিয়ে যায়। বিষয়টি পরে তিনি স্থানীয়দের জানান।
এদিকে, শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে স্থানীয় লোকজন ধর্মতলা এলাকায় বিক্ষোভ দেখায়। তারা এলাকায় মিছিল করে এবং অভিযুক্ত বাবুকে গ্রেফতারের দাবি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের আশ্বাস প্রদান করেন।
কোতয়ালী থানার এসআই তারেক নাহিয়ান বলেন, অভিযুক্ত বাবুর মা ফুলমতিকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, বাবুকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।