ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার হাদিপুরে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু!

admin ঢাকা
আপডেট: 27 April 2019, 21:25

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে অঞ্জনা রায় (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিহত অঞ্জনা রায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। তিনি উপজেলা হাদিপুর গ্রামের দেবব্রত রায়ের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অঞ্জনা রায় প্রতিদিনের মত বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করতে যেয়ে ফিরতে বিলম্ব হওয়ায় সন্দেহ হয় পরিবারের। অঞ্জনার শ্বাশুড়িসহ পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে অঞ্জনার মৃত দেহটি পুকুরে ভাসতে দেখে তা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *