আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্যার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উপজেলার মাদারবাড়িয়া গ্রামের নছিরউদ্দীন সরদারের ছেলে। আশাশুনি থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আব্দুল খালেক ক্ষেতে কাজ করে রাস্তায় উঠে বাড়ির পথে হাটছিলেন। এসময় পেছন থেকে আসা একই গ্রামের আব্দুল বারী মেম্বরের ছেলে মাখদুম হোসেন তাকে মোটরসাইকেল নিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা আহত খালেককে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
