ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগ!

admin ঢাকা
আপডেট: 26 April 2019, 21:57

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বীর মুক্তিযোদ্ধা জামাত আলীকে (৭০) বেধড়ক মারপিট করেছে সুমন নামে এক চিহ্নত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। এঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর প্রায় দু’সপ্তাহ পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে মামলা নেয়নি পুলিশ। বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে প্রকাশ্য মারপিটের ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত শেখ খোদাবক্সের ছেলে মুক্তিযোদ্ধা জামাত আলী জানান, পাশর্^বর্তী বসন্তপুর গ্রামের মৃত মুরশিদ কারিকরের ছেলে ট্রাক চালক মাদক ব্যবসায়ী সুমন (৩২) গত ৬ এপ্রিল সকালে নাজিমগঞ্জ বাজারে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। মাসে মাসে মুক্তিযোদ্ধা ভাতা টাকা উঠাচ্ছো উল্লেখ করে ওই সন্ত্রাসী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির বিষয়টি তিনি ঠাট্টাবিদ্রুপ মনে করে তাৎক্ষণিক কোন আইনগত ব্যবস্থা নেননি।
পরবর্তীতে ১০ এপ্রিল বেলা ১২টার দিকে সন্ত্রাসী সুমন টাকা না দেয়ায় জনসম্মুখে মুক্তিযোদ্ধা জামাত আলীকে তার ট্রাকের চাকায় পিষে মেরে ফেলার হুমকি প্রদান করে। এক পর্যায়ে ১৪ এপ্রিল মুক্তিযোদ্ধা জামাত আলী হাড়দ্দহ এলাকায় জনৈক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় আবু তালেবের দোকানের মোড় নামক স্থানে তার উপর হামলা চালায় সুমন। চাঁদার টাকা পরিশোধ না করায় সন্ত্রাসী সুমন ম্ুিক্তযোদ্ধার উপর হামলা চালিয়ে জখম করার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ সম্পর্কে জঘন্য ভাষায় গালিগালাজ করেছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগে তিনি আরও জানান, চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সুমন হোসেন ও তার পুরো পরিবার বরাবরই জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতির জনক, বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কট্টর সমালোচক। বিগত উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে মাদক পাচার, হত্যা এবং নাশকতা মামলার বিচারাধীন আসামি সুমন আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এদিকে, চাঁদার দাবিতে মারপিট ও গালিগালাজের বিষয়ে সুমনকে আসামি করে গত ১৪ এপ্রিল রাতে থানায় লিখিত এজাহার জমা দিলেও অজ্ঞাত কারণে সেটি মামলা হিসেবে রেকর্ড করেননি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান। ওই সন্ত্রাসী বর্তমানে তাকে প্রাণনাশের অব্যাহত হুমকি দিচ্ছে। এমতাবস্থায় সন্ত্রাসী সুমনের দ্বারা প্রাণনাশের আশংকার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা জামাত আলী।
এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *