ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালী হোক না কেন ছাড় নেই: ওসি বিপ্লব কুমার নাথ

admin ঢাকা
আপডেট: 26 April 2019, 21:18

এস এম শরীফ, বড়দল: আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেছেন, মাদক ব্যবসায়ীরা যে দলের হোক, যত শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে মাদক বর্জিত যুব সমাজ গড়ে তোলার বিকল্প নেই। জঙ্গী ও সন্ত্রাসবাদের পথ কোন দিন দেশে শান্তি বয়ে আনতে পারে না। বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আমাদের এসব অসৎ পথকে পরিহার করে যার যার অবস্থান থেকে দেশ সেবায় এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বরে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, বড়দল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা হাফিজা খাতুন তমা, যুবলীগ নেতা এমএম সাহেব আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, আল-আমিন যুবসংঘের সভাপতি সাংবাদিক এসএম শরীফ, ইউপি সদস্য রুহুল আমিন, আব্দুল কাদের সরদার, আওয়ামী লীগ নেতা সমিরন কুমার মন্ডল, মোটর শ্রমিকের সভাপতি আব্দুল বারী গাজী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *