ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নেংগুড়াহাটে মাস্টার ইব্রাহিম হোসেনের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা

admin ঢাকা
আপডেট: 26 April 2019, 21:18

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের নেংগুড়াহাটে শহিদ জামাল স্মৃতি সংসদের সদ্য প্রয়াত সভাপতি মাস্টার ইব্রাহিম হোসেনের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে শহিদ জামাল স্মৃতি সংসদের আয়োজনে রাজগঞ্জের নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এই শোক সভা অনুষ্ঠিত হয়। নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও চালুয়াহাটী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, চালুয়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও শহিদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. নজরুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আমীর আলী খান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর, মাদ্রাসা সুপার মাও. কাওছার আলী, আব্দুস সামাদ, উপজেলা যুবলীগের সদস্য ইয়াইয়া রাজু, আব্দুল কুদ্দুস, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান তুহিন, শহীদ আনোয়ার জুয়েল, ছাত্রলীগ নেতা আব্দুস সালাম মিন্টু, রাজিব হাসান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাস্টার সামছুল হক। উল্লেখ্য, গত ২১ এপ্রিল খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *