শ্যামনগরের কাশিমাড়ীতে মাঠ দিবস
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়ে) প্রকল্পের আওতায় বোরো প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) শ্যামনগর কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজনে কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শেখ আহসান উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামছুর রহমান, শেখ কামরুল ইসলাম, কৃষিবিদ কামরুল ইসলাম প্রমুখ। এসময় উজ্জল হোসেন, আমির আলী, রবীন্দ্র নাথ, অনুপম মন্ডল, জহুর আলী, তপন মন্ডল, কিংসুক, শামীম কাহর, ইব্রাহিম হোসেন, অঞ্জুন মন্ডল, কল্পনা রানী, অষ্টমী রানী, জসমতি রানীসহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। উপস্থিত কৃষকরা ২৮ ধানের চেয়ে ব্রি-৬৭ ধান লবণ সহিষ্ণু, ফলন বেশী, রোগ বালাই কম, খরচ কম ও সবদিক দিয়ে লাভজনক বলে মতামত দেন।

Leave a Reply