তালা প্রতিনিধি: তালায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে তালা মেলা বাজারে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাকক্ষে বিডিইআরএম আয়োজনে ও নাগরিক উদ্যোগ ঢাকা এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। স্বরস্বতী দাশের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগের কর্মসূচি কর্মকর্তা বকুল হোসেন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রি, মহিলা বিষয়ক সম্পাদক জয়ন্তী রানী দাস। এ আরও সময় উপস্থিত ছিলেন উদ্দীপ্তের পিপিআরডিটি প্রকল্পের কম্যুনিটি অর্গানাইজার জুয়েল সরকার, দিলীপ দাশ, অশোক দাস প্রমুখ। সভা শেষে স্বরস্বতী রানী দাসকে সভাপতি ও প্রবীর দাসকে সাধারণ সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা দলিত জনগোষ্ঠীর প্রতি সামাজিক নির্যাতন ও বৈষম্যের কথা তুলে ধরেন।
