ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ৩

admin
April 26, 2019 8:50 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার নাজিরের ঘের এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে দেবহাটার নাজিরের ঘের নামক স্থানে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শামছুজ্জামান রুবেল, বড়শান্তা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক এবং নাজিরের ঘের গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম।
আহত শামছুজ্জামান রুবেলের চাচা পারুলিয়া ইউনিয়ন পরিষদের দফাদার নুরুল ইসলাম জানান, তার ভাই আনোয়ার হোসেন দেবহাটার নাজিরের ঘের গ্রামের মৃত মনিরউদ্দীনের ছেলে বাবুরালীর কাছ থেকে ২০১২ সালে সাড়ে তিন বিঘা জমি ক্রয় করে ক্রয়কৃত জমিটি মৎস্য ঘের হিসেবে বড়শান্তা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের কাছে লিজ দেন। ২০১৮ সালে লিজের মেয়াদ শেষ হওয়ায় আনোয়ারের পরিবার নিজেদের জমিটি নিজেরাই ঘের হিসেবে পরিচালনার সিদ্ধান্ত নিয়ে লিজ গ্রহীতা আব্দুর রাজ্জাককে আর লিজ না দেয়ার বিষয়টি জানিয়ে দেন। শুক্রবার সকাল ৮টার দিকে জমির মালিক আনোয়ার হোসেন, তার স্ত্রী শামছুন্নাহার এবং ছেলে শামছুজ্জামান রুবেল তাদের মালিকানাধীন জমিতে গেলে পূর্বের লিজ গ্রহীতা আব্দুর রাজ্জাক, মৃত মনির উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম, ইসমাইল, ইন্দ্রনগর গ্রামের মৃত হামিদ উদ্দীনের ছেলে মনিরুল ইসলামের সাথে কথা কাটাকাটি এবং একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এসময় উভয়ের মারপিটে শামছুজ্জামান রুবেল, আব্দুর রাজ্জাক এবং শফিকুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম আহত হন।
এ ব্যাপারে ঘের মালিক আনোয়ারের স্ত্রী শামছুন্নাহার বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।