ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভারতীয় গরু আটক

admin ঢাকা
আপডেট: 26 April 2019, 20:32

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সীমান্তে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল ও ভারতীয় দুটি গরু আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার দেবহাটা বাজার ও সুশীলগাতী বেড়িবাঁধ এলাকা থেকে এসব আটক করা হয়।
বিজিবি জানায়, দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার হারুন মিয়া ও হাবিলদার শাহিন মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কিছু লোক ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা বাজার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৭৯ হাজার দু’শত টাকা।
এর আগে ভোররাত ৪টার দিকে একই দল সুশীলগাতী বেড়িবাঁধ এলাকা থেকে অবৈধভাবে নিয়ে আসা দুটি ভারতীয় গরু আটক করেন। যার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
তবে এসময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে, শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গরুর মাংস, বিট লবণ, গাঁজা, পাতার বিড়ি, সেন্ডেল এবং বাই সাইকেল জব্দ করেছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার পদ্মশাখরা বিওপি’র সদস্যরা পদ্মশাখরা থেকে ৭ হাজার ২ শত টাকার ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল, কুশখালী বিওপি’র সদস্যরা শ্মশান ঘাট থেকে ১০ হাজার ৫ শত টাকার ০৩ কেজি ভারতীয় গাঁজা ও কাকডাংগা বিওপি’র সদস্যরা হরিদাস ঠাকুরের মন্দির এলাকা থেকে ৪০ হাজার টাকা মূল্যের ৮০ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।
অন্যদিকে, শুক্রবার ভোর সাড়ে ৪টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা কেড়াগাছি থেকে ৭ হাজার টাকার ৭০ কেজি ভারতীয় বিট লবণ এবং ৭ হাজার টাকার ০১টি ভারতীয় বাই সাইকেল, কেড়াগাছি মোড় থেকে ৯ হাজার টাকার ১৮ কেজি ভারতীয় গরুর মাংস এবং ১ লক্ষ ১ হাজার টাকার ১টি বাজাজ মোটর সাইকেলসহ ইমরান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক ও ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬১ হাজার ৬ শত টাকা মূল্যের ১৫৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *