আশাশুনিতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্যার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আব্দুল খালেক ক্ষেতে কাজ করে রাস্তায় উঠে বাড়ির পথে হাটছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply