ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

টক অব দ্য টাউন: ‘ঘুষ ছাড়া কাজ হয় না বিআরটিএ’র সাতক্ষীরা অফিসে’

admin
April 25, 2019 10:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বুধবার দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় প্রকাশিত ‘ঘুষ ছাড়া কাজ হয় না বিআরটিএ সাতক্ষীরা অফিসে’ শিরোনামের শীর্ষ সংবাদটি টক অব দ্য টাউনে পরিণত হয়। জেলা জুড়ে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় সংবাদটি। অনেকেই দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা অফিসে ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদটির ভূয়সী প্রশংসা করেছেন। ফেসবুকে পত্রিকার কাটিং ভাইরাল করে ছড়িয়ে দিয়েছেন ভুক্তভোগীরা। কমেন্টস লিখেছেন নানা ধরনের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত সংবাদটির নিচের কমেন্টস বক্সে আশা ইসলাম লিখেছেন- সাতক্ষীরা বিআরটিএ অফিস চলে দালাল আর মাস্টার রোলে থাকা পিওন দিয়ে। তাদের কথায় শেষ কথা। স¤প্রতি বিআরটিএ’র এক দালাল ব্যাংকের মানি রিসিভ জাল করে ধরা পড়লেও বিআরটিএ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। ওই দালাল এখনো বুক ফুলিয়ে ঘুরছে।
আব্দুল্লাহ আল মামুন লিখেছেন- বিষয়টি (সংবাদটি) শতভাগ সত্য।
এমডি রায়হান লিখেছেন- ডিজিটাল নাম্বার কার্ড নিতে আমার ঘুষ দিতে হয়েছে ১০০ টাকা।
খালিদ সাইফুল্লাহ লিখেছেন- ড্রাইভিং এর ছবি তুলতে ১০০টাকা আর কার্ড নেয়ার সময় ১০০ টাকা। পরীক্ষার পাশ করার জন্য যা করতে হইছে সেটা আর নাইবা বললাম…।
একইভাবে অনেকেই বিআরটিএ সংক্রান্ত আরো অনেক অভিযোগ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার মেসেঞ্জারে প্রেরণ করেছেন।
সবচেয়ে আশার কথা হলো- সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল লিখেছেন, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে কমেন্টস করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।