ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

admin
April 25, 2019 10:10 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে খরিপ-১ এর ২০১৯-২০ মৌসুমে উপশি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কৃষি প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষি অফিসার (চ. দা.) রাজিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রান্তিক চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গনি প্রমুখ।
এদিন উপজেলার ১১টি ইউনিয়নে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১৫কেজি বিএপি সার ও ১০ কেজি এমওপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।