ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 25 April 2019, 21:57

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা’র কালিগঞ্জ ফিল্ড অফিসে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’র আয়োজনে জেন্ডার অফিসার লাইলা আরজুমান খানম লাইলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার নিলুফার ইয়াসমিন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক ও প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, যুব সাংবাদিক ইমরান হোসেন, মোহাম্মদ মহিবুল্লাহ, আতিকুর রহমান, নবযাত্রা প্রকল্পের উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, প্রকল্পের কর্মকর্তা লিনা হেলেনা গোমেজ প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ’ুর সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় সভায় যুব সাংবাদিক এবং উপজেলা পর্যায়ের সিনিয়র সাংবাদিকবৃন্দ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং একই সাথে তারা সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন চ্যলেঞ্জ তুলে ধরেন এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ তাদের চ্যলেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করেন, কিভাবে যুব সাংবাদিকদেরকে তাদের সাথে লিংকেজ স্থাপনের মাধ্যমে গঠনমূলক সংবাদ লেখা যায়, দক্ষতা অর্জন করা যায়, বিভিন্ন সামাজিক ইস্যুসমূহ (বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা, যুব কর্মসংস্থান, যুব ঋণ, দক্ষতা ভিত্তিক যুব প্রশিক্ষণ, স্যোসাল মিডিয়া, ইয়ুথ ক্লাব ইত্যাদি) নির্ধারণ ও সংবাদপত্রে প্রকাশ করাসহ নবযাত্রা প্রকল্পের বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরা হয়।
তারা আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে আরো বেগবান করার জন্য সাংবাদিক ও যুব সাংবাদিকদের সমন্বয় সাধন, বাল্য বিবাহ, প্রাকৃতিক দুর্যোগ, নারী নির্যাতনের মতো নেতিবাচক কাজের প্রচারণা এবং একসাথে কাজ করা প্রয়োজন।
এসময় আয়োজকবৃন্দ জানান, নবযাত্রা প্রকল্পের প্রধান লক্ষ্য হল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিতকরার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন করা। বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় খুলনা জেলার দাকোপ, কয়রা ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮ লাখ ৫৬ হাজার ১১৬ জন উপকারভোগীর জন্য নবযাত্রা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *