সাতক্ষীরায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা সম্মেলন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সমিতির জেলা সভাপতি গ্রাম ডা. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম ডা. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মহাসচিব গ্রাম ডা. আবু ইউসুফ খান বাদল, কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রাম ডা. আকবর হোসেন, ডা. শেখ আব্দুল হান্নান, জেলা সাধারণ সম্পাদক ডা. আব্দুল গফফার, সাবেক কেন্দ্রীয় সদস্য ডা. আব্দুল মজিদ, একমি কোম্পানির সিনি. এক্সিকিউটিভ পিএমডি মিজানুর রহমান, ডিএসএম জামাল উদ্দীন মিয়া, আরএসএম অমিত কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম ডা. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন করে উপজেলাগুলোতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave a Reply