Sunday, 6 September 2026

পারুলিয়ায় গণউন্নয়ন ফেডারেশন গঠন

admin ঢাকা
আপডেট: 25 April 2019, 21:12

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় উত্তরণের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় গণউন্নয়ন ফেডারেশন গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পারুলিয়াস্থ উত্তরণ অফিসে এই ফেডারেশন গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ভূমি কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও ভূমি কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উত্তরণ’র দেবহাটা কেন্দ্র ম্যানেজার মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সর্বসম্মতিক্রমে হামিদা বেগমকে সভাপতি, ভূমিহীন নেতা আবুল হোসেনকে সহ-সভাপতি, ম্যানেজার সফিকুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করে ১১সদস্য বিশিষ্ট উপজেলা কেন্দ্রীয় গণউন্নয়ন ফেডারেশনের কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *