ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণরত শিক্ষার্থীদের কাছে দুই হাজার টাকা করে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী নাসের”ল আরেফিনের বির”দ্ধে।
ঘুষ না দিয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে বিষয়টি জানানোয় বিআরটিএ’র এই কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের গণহারে ফেল করিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।
টিটিসির প্রশিক্ষণার্থীরা এই অভিযোগ করেছেন।
উল্লেখ্য, টিটিসির ‘মটর ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড বেসিক মেইনটেন্যান্স’ প্রকল্পটির প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স তৈরির ব্যয় এমনকি যাতায়াত খরচও সরকার বহন করে। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন সরকারের প্রতিটি কর্মচারীর অবশ্য কর্তব্য। সেখানে উল্টো ঘুষ দাবি করায় সরকারি দপ্তরের সেবা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
