টাকা দিলে পরীক্ষা না দিলেও মেলে ড্রাইভিং লাইসেন্স
ফাহাদ হোসেন: “আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে সাড়ে ৬ হাজার টাকা দিছি, যা করতে টাকা লাগে ৩ হাজার ৪শ ৫০টাকা। আমি ভাইভা পরীক্ষাও দেইনি। আমার ড্রাইভিং লাইসেন্স ওকে।” বিআরটিএ অফিসে সেবা নিতে আসা এক গ্রাহকের কাছে বিআরটিএ লাইসেন্স কিভাবে করবো জানতে চাইলে এমন অভিজ্ঞতার বর্ণনা দেন তিনি। তিনি সাহায্য করার জন্য আরো জানান, আপনার যদি পরিচিত কেউ না থাকে আপনি রিপন ভাইয়ের (দালাল) কাছে যান, উনি আপনাকে সাহায্য করবে। ভাইবা পরীক্ষা ছাড়া বাকি পরীক্ষাগুলো কেমন দিলেন, এ প্রশ্নের জবাবে তিনি জানান, পরীক্ষায় উপস্থিত থাকলেই হবে। পাশ করেন ফেল করেন এটা যার মাধ্যমে করবেন তিনি ঠিক করে নেবে। আর হাজির হতে খুব অসুবিধা হলে আগের থেকে তাকে জানিয়ে দিলে সেটাও ম্যানেজ করে নেবেন তিনি। আমি নিজেও তো ভাইবা পরীক্ষা দেইনি।

Leave a Reply