ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

টেবিলের নিচের টাকা, এখন দিলে ৮শ পরে আসলে ২ হাজার

admin ঢাকা
আপডেট: 24 April 2019, 23:33

ফাহাদ হোসেন: “আপনি যদি ঘুষ ছাড়া কাজ করাতে যান তাহলে আপনাকে বিআরটিএ এভাবে ঘুরাবে। নানান রকম ঝামেলা করবে, তখন কিন্তু আমিও ছাড়াতে পারবো না। এরকম আরো ১০ জন আছে। আপনি কি সবাইকে ছাড়াতে পারবেন? যদি পারেন তাহলে চেষ্টা করেন। আর যদি না পারেন তাহলে পয়সা দেন, বাকিটা আমরা দেখছি। কোনো সমস্যা হলে আমরা মিটাবো। এ টাকা আমরা খাবো না। বিআরটিএ’র টেবিলের তলা দিয়ে এ টাকা দিতে হয়। তাহলে সব ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আপনারা যদি একথা গিয়ে বলেন, তাহলে আমি ঠিক করে দিতে পারবো না। বিআরটিএ আমাদের সাথে ঝামেলা করবে। আপনারা ঝামেলায় যেয়েন না, বিআরটিএ সৎ পথে নেই, আমি সৎ পথে নেই, আপনিও সৎ পথে নেই, যেভাবে সহজে মেটে সেভাবে মিটান। মাত্রতো ৮ শ টাকা। এটা টেবিলের নিচে দিয়ে দেওয়ার টাকা। এখন যদি টাকা দেন আমি ৮শ টাকায় মিটিয়ে দেবো। আর যদি এখন না দিয়ে পরে আবার ঘুলায়ে আসেন তাহলে দুই হাজারের নিচে ছাড়বে না”
বিআরটিএ থেকে সিকিউরিটি সমস্যা বলে শো র”মে পাঠানো একটা কাগজ দেখাতে গেলে এমন জবাব দেন শহরেরই একটি মোটরসাইকেল শোর”মের কর্মকর্তা। এর আগে বিআরটিএ অফিসের এক কর্মচারীর কাছে সিকিউরিটি সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শো-র”মকে সব বুঝিয়ে দেওয়া আছে। ওদেরকে দেখান ওরা বলে দেবে, কি করতে হবে।
এ সময় ওই শোর”মের কর্মচারী বলেন, “বিআরটিএ’র লোকজন আমাকে দেখিয়েছে। আপনারা আমাদের মাধ্যমে ফাইল জমা না দিয়ে নিজেরা ফাইল জমা দিয়েছেন। যার কারণে এই সমস্যা হচ্ছে। এভাবে ফাইল জমা দিলে ওরা তো টাকা পায় না। তাই এভাবে সমস্যা দেখিয়ে টাকা আদায় করে। ওরা দেখেন লিখে দিয়েছে এস.কে.ডি.পি (মানে সিকিউরিটি প্রবলেম)। আমি জানি আপনাকে আমার কাছে পাঠাবে তাই আমি আগেই আপনার কাগজের উপর লিখে দিছি টি.আর.পি যাতে সহজে টাকা দিয়ে কাজ মিটায়ে আসতে পারি।”
এ ব্যাপারে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়র মো. নাসির”ল আরিফিন বলেন,
আপনারা ফরম পূরণে অদক্ষ তাই এমন হয়। এটা আপনি শো র”মে নিয়ে গেলে ওরা ঠিক করে দেবে। একাজ করতে কেমন খরচ হয় জানতে চাইলে তিনি বলেন, একাজে খরচ হয় না। শোর”ম যদি টাকা নেয় সেটা তাদের ব্যাপার। এ দায়ভার বিআরটিএ’র না।
এ সময় সঠিকভাবে ফরম পূরণের পরও জমা না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এ কাজগুলো তো আপনাদের না। আপনারা কেন দ্বারে দ্বারে ঘুরবেন। এটা ওদের বরলে ওরা একবারেই করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *