গাজী আল ইমরান, শ্যামনগর:
শ্যামনগর উপজেলার পৌরসভার গেজেট প্রকাশ করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শ্যামনগর উপজেলাধীন সদর ইউনিয়ন, পার্শ্ববর্তী ভুরুলিয়া ইউনিয়নের আংশিক এবং ঈশ্বরীপুর ইউনিয়নের একটি গ্রামসহ ৩২টি এলাকাকে শহর ঘোষণার অভিব্যক্তি ব্যক্ত করে মূলত শ্যামনগরকে পৌরসভার ঘোষণার চূড়ান্ত প্রক্রিয়ায় ধাবিত হয়েছে।

এ সংক্রান্ত গেজেট অনুযায়ী, শহর এলাকা ঘোষণার তালিকা নিয়ে কারো কোন আপত্তি থাকলে তা গেজেট প্রকাশের এক মাসের মধ্যে লিখিতভাবে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তরুণ সংগঠক আমজাদ হোসেন বলেন, পৌরসভা আমাদের জন্য অবশ্যই আর্শিবাদ স্বরূপ। পৌরসভা হলে শ্যামনগর দেশের মানুষের কাছে নতুন পরিচয় লাভ করবে।
উপজেলা সদরের ব্যবসায়ী মারুফ বিল্লাহ রুবেল বলেন, পৌরসভা হলে কিছু সমস্যা অবশ্যই থাকবে। তবে সুবিধাও জায়গা একেবারে কম নয়। তিনি বলেন, পৌরসভা অবশ্যই এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে তবে।
পৌরসভার গেজেট বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজন সরকার বলেন, গেজেট বিষয়ে শুনেছি। তবে লিখিত কোন চিঠি এখনো হাতে পায়নি।
যেসব এলাকা শহর ঘোষণার অভিব্যক্তি ব্যক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে সেগুলো হলো-
৩নং শ্যামনগর ইউনিয়নের বাদাঘাটা, কুলখালি, গোপালপুর, মাহমুদপুর, ইসমাইলপুর, খাড়গাদানা, নকিপুর মাজাট, হায়বাতপুর, শ্যামনগর, চন্ডিপুর, দাদপুর, পাটনীপুকুর, ফুলবাড়ী, দেবীপুর, কাশিপুর, শিবপুর, সোয়ালিয়া, চিংড়িখালি, কল্যাণপুর, যাদবপুর। এছাড়া ১ নং ভুরুলিয়া ইউনিয়নের ইচ্ছাকুড়, কাচড়াহাটী, নন্দিগ্রাম, সোনমুগারী, ভুরুলিয়া, দেউলদিয়া, বল্লভপুর, ব্রহ্মশাসন, কুলটুকারী, বিষ্ণপুর, হাটছালা, মটবাড়ীগৌরীপুর এবং ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী।
