পারুলিয়ায় উপজেলা পরিষদের নির্বাচিতদের সংবর্ধনা
দেবহাটা প্রতিনিধি: পারুলিয়ার খাসপাড়া যুব সমাজের আয়োজনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। বিশেষ অথিতি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও জিএম স্পর্শ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবারা বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, খান বাহাদুর আহসানউল্লা সরকারি কলেজের সভাপতি ফয়জুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন প্রমুখ।

Leave a Reply