ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আইন সহায়তা বিষয়ক সভা

admin
April 24, 2019 11:04 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দলিত আদিবাসীদের আইন সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এবং বৃটিশ সরকার (ইউকেএইড)-এর আর্থিক সহযোগিতায় ৩ বছর মেয়াদী রাইটস ওব ইথনিক এ্যান্ড দলিত ওম্যান (পিএইচআরইডি) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত সভায় কৃষ্ণপদ মুন্ডার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক আবু সাঈদ, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, অ্যাডভোকেট স্বপন কুমার মন্ডল, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
এছাড়া আইন সহায়তাকারী সেবা প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দলিত আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় ও আইন সহায়তার ক্ষেত্রে নিজ নিজ দপ্তরে সকল ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।