ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক

admin ঢাকা
আপডেট: 24 April 2019, 23:01

শ্যামনগর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে অভিষিক্ত হলেন শ্যামনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নূরনগর ইউপি চেয়ারম্যান মো. বখতিয়ার আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান আতাউল হক দোলনের পিতা সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক। অধ্যাপক সুশান্ত বিশ্বাস বাবুলাল ও গোলাম মোস্তফা (বাংলা)-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এসএম গোলাম মোস্তফা মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামন আনিস, আওয়ামী যুবলীগের সাবেক নেতা কুমুদ রঞ্জন গায়েন, ছাত্রলীগ নেতা নুরুজ্জামান টুটুলসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *