ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে আশাশুনি সদর ইউপির ১নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 24 April 2019, 22:51

সমীর রায়, আশাশুনি: ‘মাদককে না বলুন ও সুস্থ সংস্কৃতি চর্চায় এগিয়ে আসুন’ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পাইথালী মিলন মহল যুবসংঘ কে ট্রাইব্রেকারে হারিয়ে আশাশুনি সদর ইউপির ১নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আশাশুনি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে পূর্বপাড়া যুবসংঘ।
পাইথালী মিলন মহল যুবসংঘ ও ১নং ওয়ার্ড একাদশের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে পাইথালী মিলন মোহন যুবসংঘকে ৪-৫ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ১নং ওয়ার্ড একাদশ। খেলায় ধারাভাষ্যে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও এমএম সাহেব আলী। খেলা পরিচালনা করেন ক্রীড়াশিক্ষক আনিছুর রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ন (১০ হাজার টাকা) ও রানার্সআপ (৫ হাজার টাকা) দলের হাতে পুরস্কারের চেক তুলে দেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি স,ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবীব, উন্নয়ন এর আশাশুনি শাখার ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মন্ডল, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *