ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় সেন্ডেল, মদ, কাপড়, গরু, সাইকেল, থ্রিপিস এবং ফেনসিডিল জব্দ করেছে। বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাকাল চেক পোস্টের সদস্যরা লেগুনা তল্লশী করে ১৬ হাজার টাকা মূল্যের ৪০ জোড়া ভারতীয় সেন্ডেল, একই তিন রাত ১০টায় কালিয়ানী বিওপি’র সদস্যরা ছয়ঘরিয়া মাঠ থেকে ১৫ হাজার টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় মদ, একইদিন দিবাগত রাত সাড়ে ৪টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গেড়াখালী থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪৮ পিস ভারতীয় কাপড়, একই বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ০২টি ভারতীয় সাইকেল এবং ১০ হাজার ৮ শ টাকা মূল্যের ২৬ কেজি ভারতীয় চাপাতা জব্দ করে।
এদিকে, বুধবার সন্ধ্যা ৭টায় কালিবাড়ী এলাকা থেকে ৪ হাজার ৪শ টাকা মূল্যের ১১ বোতল ভারতীয় ফেনসিডিল, ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া এলাকা থেকে ১৬ হাজার ৫ শ টাকা মূল্যের ১১ বোতল ভারতীয় মদ এবং জননী কুরিয়ার সার্ভিস এর একটি কার্গো ট্রাক তল্লাশী করে ১২ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৪শ ৩০টি ভারতীয় থ্রিপিস জব্দ করে।
উল্লেখ্য, এসব অভিযানে সর্বমোট ১৪ লক্ষ ৮৪ হাজার ৭শ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করতে সক্ষম হলেও কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
