রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা
বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে সাতক্ষীরা ইউনিটের নব গঠিত কমিটির প্রথম সভা সংগঠনের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাংগঠনিক বিষয়ে রিপোর্ট পেশ করেন সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক আবু সায়ীদ। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক, কার্যকরি সদস্য শেখ হারুন উর রশিদ, শাহাজান আলী, মীর মোশাররফ হোসেন মন্টু, শেখ আব্দুর রশিদ প্রমুখ।
সভায় আগামী ৮ মে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরি ডোনান্ড এর জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও দুস্থ রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, সম্প্রতি ঘূর্ণিঝড়ে তালার খলিষখালী, খেশরা ও জালালপুর ইউনিয়নে এবং সদরের ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রণয়ন, অফিস সময়ে রেডক্রিসেন্ট ইউনিট খোলা রাখাসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
