ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েছকে সংগঠন থেকে বহিষ্কার ও উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান স্বাক্ষরিত পত্রে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে লায়েছকে বহিষ্কারের আদেশ দিয়ে তাকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে।
এদিকে, একই পত্রে শ্যামনগর উপজেলা, কলেজ ও উপজেলাধীন সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগ্রহীদের আগামী সাত দিনের মধ্যে জীবন বৃত্তান্তসহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর আবেদন করতে বলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
