ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় পুষ্টি সেবা সপ্তাহে র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 23 April 2019, 22:04

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। আরোও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. অনন্যা রানী, ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ আবু হুসাইন, মেডিকেল অফিসার ডা. বিপ্লব মন্ডল, মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান খাঁন, মেডিকেল অফিসার শেখ তানভির হোসেন, ইপিআই টেকনিশিয়ান সালাউদ্দীনসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক আজিজুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *