কালিগঞ্জে ডিস সংযোগ দেয়ার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ডিস সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৌশিক মল্লিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের টুঙ্গীপুর গ্রামের ননি ওরফে অসিত মল্লিকের ছেলে।
নিহতের কাকা ডা. প্রতিরাম মল্লিক জানান, কৌশিক লেখাপড়ার পাশাপাশি ডিস লাইনের কাজ করত। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গীপুর মল্লিক পাড়ায় বৈদ্যুতিক খুটিতে উঠে ডিস সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় কৌশিক। এসময় স্থানীয় জনতা বাঁশের মই দিয়ে অচেতন অবস্থায় তাকে নামিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply