ঢাকাMonday , 22 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু আজ, নানা কর্মসূচি গ্রহণ

admin ঢাকা
আপডেট: 22 April 2019, 22:47

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ পালন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন; পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ২৩ এপ্রিল সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে নার্সিং ইনস্টিটিউট পর্যন্ত বর্ণাঢ্য রালি ও আলোচনা।
২৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সদর হাসপাতালের সম্মেলন কক্ষে মাতৃপুষ্টি ও ব্রেস্ট ফিডিং বিষয়ক কাউন্সেলিং ও কৃষকদের নিয়ে মৌসুম অনুযায়ী ফলমূল ও শাকসবজি উৎপাদন বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা।
২৫ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর হাসপাতালের সম্মেলন কক্ষে শিশু পুষ্টি ও অটিজম নিয়ে আলোচনা সভা। বিকাল ৪টায় একই স্থানে চিত্রাংকন প্রতিযোগিতা ও মহিলাদের নিয়ে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার তৈরির প্রতিযোগিতা। ম২৬ এপ্রিল সকাল ১০টায় নার্সিং ইনস্টিটিউটে পুষ্টি মেলা। ২৭ এপ্রিল সকাল ৯টায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকে নিউট্রিশিয়ান অলিম্পিয়াড। ২৮ এপ্রিল সকাল ১০টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে বয়স্কদের পুষ্টি ও বহুমাতৃক খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা।
২৯ এপ্রিল সকাল ১১টায় নার্সিং ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, ডা. জয়ন্ত কুমার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *