ঢাকাMonday , 22 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল

admin ঢাকা
আপডেট: 22 April 2019, 22:45

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): রাজনীতির লোকদের একটু সাবধানে থাকা দরকার, কোনও বিবাদে জড়াতে পারেন। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): শরীর খুব অসুস্থ হতে পারে। আজ আপনার কোনও ভাল কর্মের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি পেতে পারে। শত্রুর মোকাবিলা করতে পারবেন না।
মিথুন (২১ মে – ২০ জুন): কিট পতঙ্গ থেকে একটু সাবধান থাকা দরকার। কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে কোনও কারণে সম্মান পেতে পারেন। সরকারি কর্মীদের জন্য সময়টা একটু খারাপ।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): সকালে লটারির টিকিট কাটতে পারেন। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি হতে পারে। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। বায়ু পথ এড়িয়ে চলাই শ্রেয়।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): আজ কোনও এক সময় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। খেলাধূলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় পা না বাড়ানোই ভাল।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): সকালের দিকে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। আজ সারা দিন আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। নাটকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): নিজের কোনও ভুলের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। পারিবারিক ছোটখাটো সমস্যা থাকলে কেটে যাবে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): গাড়িচালকদের জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে। প্রেমে আজ কোনও রূপ জটিলতা হতে পারে। আজ ভ্রমণে হঠাৎ কোনও বাধা আসতে পারে।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): অতি পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। আজ ব্যবসায় ভাল আয়ের যোগ আছে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকরির স্থানে জটিলতা আসতে পারে। একাধিক পথে আয় বাড়তে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): গান বাজনার থেকে আয় বৃদ্ধি। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): বাড়তি কোনও আয় করতে গিয়ে টাকা নষ্ট হওয়ার জন্য মনে কষ্ট। অসৎ সঙ্গে পড়ে অর্থ নাশ হতে পারে। আজ সন্তানকে সাহায্য করতে পেরে মনে শান্তি। কাজের অগ্রগতি থেমে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *