আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামি কবিরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, রোববার (২১ এপ্রিল) রাতে প্রতাপনগর ইউনিয়নের আব্দুর রহিম সরদারের ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি কবির হোসেনকে ও অপর একটি মামলায় বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের মাহাতাব গাজীর ছেলে বাবু হোসেনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার (২২ এপ্রিল) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply