বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার জরুরী সভা আগামী ২৬ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সস্পাদক আহসান হাবিব, অর্থ সম্পাদক এম এ মুহিত, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, জেলা নির্বাহী সদস্য যথাক্রমে সদর উপজেলা সভাপতি সৈয়দ আব্দুল সেলিম, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, কোট প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মনোরঞ্জন বন্দোপধ্যায়, তালা উপজেলা সাধারণ সম্পাদক হামিদুজ্জামান সুজন, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দেবহাটা সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।
সভায় সর্বসস্মতিক্রমে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সভাপতি মরহুম আব্দুস সামাদ খানের আকস্মিক মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করে এক মিনিট নিরাবতা পালন করে তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আগামী ২৬ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় নাগরিক শোক সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
