বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষের শহীদুল্লাহ স্মৃতি পদক লাভ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান শহীদুল্লাহ স্মৃতি পদকে ভূষিত হয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে তাকে এই পদক প্রদান করা হয়। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া তার হাতে পদক তুলে দেন।
প্রসঙ্গত, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবর রহমানকে এই পদকে ভূষিত করা হয়।

Leave a Reply