সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে প্রেম ও দ্রোহের কবিতা নিয়ে কবি মন্ময় মনিরের দ্বিতীয় একক আবৃত্তি অনুষ্ঠান ‘আমার পরিচয়’ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জেলা আবৃত্তি পরিষদের আয়োজনে এ উৎসব হয়। অনুষ্ঠানে সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মনিরুজ্জামান ছট্টু, গাজী শাহজাহান সিরাজ, শুভ্র আহমেদ, আশুতোষ সরকার, মো. মাসুদুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, জেলা স্কাউটস’র সাবেক সাধারণ সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, কণ্ঠ শিল্পী মঞ্জুরুল হক, স.ম তুহিন, মনিরুজ্জামান মুন্না, ছিদ্দিকুর রহমান, গাজী হাবীব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি
