ঢাকাMonday , 22 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নুসরাত হত্যার প্রতিবাদে শ্যামনগরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 22 April 2019, 21:37

শ্যামনগর প্রতিনিধি: মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে শ্যামনগরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, সহ-সভাপতি প্রভাক অনাথ হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সুশান্ত কুমার বাবু লাল, অর্থ সম্পাদক কাত্তিক চন্দ্র দত্ত, দপ্তর সম্পাদক মৃনাল ঘোষ, শ্রীনিবাস বিশ্বাস, অ্যাডভোকেট আজিবর রহমান, অ্যাডভোকেট মনসুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীর সোনাগাজী ইসলামি ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত রাফিকে মানসিকভাবে দফায় দফায় নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ হত্যার সাথে জড়িত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এতে শাস্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *