ঢাকাThursday , 16 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

admin ঢাকা
আপডেট: 16 August 2018, 15:27

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আকবর আলী সরদারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল-মামুন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর আলিপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাকিব আল মেহেদী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান ফিরোজ সোহাগ প্রমুখ।
নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *