ন্যাশনাল সার্ভিস কর্মীদের নির্দিষ্ট বেতন স্কেলের দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের নির্দিষ্ট বেতন স্কেল, পদবী নির্ধারণ ও স্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এ সময় সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. আশরাফুল আলম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসএম হাবিবুল হাসান, মোতাহার হোসেন, ইয়াসিন আলি, আবু রায়হান শিমুল, মো. আজহারুল ইসলাম, তানজুয়ারা খাতুন, রিজিয়া সুলতানা, শব্রবী, মাহি, মিলটন, আল মামুনসহ ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন অফিসে কর্মরত কর্মীবৃন্দ।

Leave a Reply