ঢাকাMonday , 22 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পানি ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

admin
April 22, 2019 8:40 pm
Link Copied!

সাতক্ষীরা পৌরসভা এলাকার ক্ষুদ্র পানি ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স. ম. আলাউদ্দিন মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার শরিফুল ইসলাম খান।
প্রশিক্ষণে ক্ষুদ্র পানি ব্যবসা ব্যবস্থাপনা, ক্রেতা ব্যবস্থাপনা ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে আলফাজ উদ্দিন, সমিত ঘোষ, মিঠুন সরকার, আরিফ খান, আহসান হাবিব, নারায়ন সরকার, শাহিনুর রহমান ও মাসুম বিল্লাহসহ মোট ১৩ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে পানির জার, স্ট্যান্ড, হ্যান্ড গ্লোভস, মার্কস ও হেড কভার প্রদান করা হয়।
প্রশিক্ষণে পানির উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যাতে নিরাপদ পানির নিশ্চয়তা প্রদান করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।